প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৭:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি সভাপতি আয়েত আলী

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ডের নাওড়া গ্রামে মরহুম আতিক উল্লাহ পাঠানের ভস্মিভূত বসতভিটা পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া।
শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে আটটায় তিনি ঘটনাস্থলে গিয়ে মরহুমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান।
এসময় সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া বলেন, “আমরা সবসময় আতিক উল্লাহ পাঠানের পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী (লিটন), জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক পৌরসভার আহ্বায়ক  শেখ মোঃ বেলায়েত হোসেন (সেলিম), উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক  ইকবাল হোসেন, মোঃ মাহবুব হাসান বাবলু,পৌর বিএনপি আহবায়ক জাকির হোসেন নয়ন, মোঃ জাকারিয়া আলম প্রমুখ।
এছাড়া সার্বিক সমন্বয় করেন শাহরাস্তি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মরহুম আতিক উল্লাহ পাঠানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি তবে আনুমানিক ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মরহুম আতিক উল্লাহ পাঠান ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। ২০২৪ সালের ২৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও পাঁচ কন্যাসন্তান রেখে যান। অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া এই পরিবার বর্তমানে চরম অসহায় অবস্থায় দিনযাপন করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন