প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৮:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২৩ বছর পর ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন সম্পন্ন

এস. এম ইকবাল
দীর্ঘ ২৩ বছর পর ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন পরিচালনা করেন শিক্ষক পরিষদের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাসুম বিল্লাহ। আনন্দঘন পরিবেশে সকল শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে শিক্ষকদের উপস্থিতিতে গণনা সম্পন্ন করা হয়।
নির্বাচনে সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. নাছির উদ্দিন, সহ-সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের প্রভাষক রোমেনা সুলতানা এবং কোষাধ্যক্ষ পদে আইসিটি বিভাগের প্রভাষক মো. মোবারক করিম খান নির্বাচিত হন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন