প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ । ৯:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিদায়ী এসিল্যান্ড আল এমরান খাঁনকে চাঁদপুর খবর পত্রিকার সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁন কে বদলীজণিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২০আগস্ট (বুধবার) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি)র কার্যালয়ে বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁন কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী।
সংবর্ধনা শেষে চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁন বলেন, সহকারি কমিশনার হিসেবে চাঁদপুর সদরে ১বছর ৩মাস। চাঁদপুরের মানুষ অনেক আন্তরিক। আমি সরকারি সম্পত্তি উদ্ধার ছাড়াও নানাবিধ কাজ করেছি, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। চাঁদপুরের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। চাঁদপুরের মানুষকে কোন বিষয় নিয়ে বুঝিয়ে বললে, বুঝার চেষ্টা করে। চাঁদপুর সদর উপজেলায় আমার প্রত্যেকটা তহশিলদারকে জনগনের সেবা সঠিকভাবে দেওয়ার জন্য বলেছি।
তিনি বলেন, সাংবাদিকরা খুবই আন্তরিক। সাংবাদিক ভাইয়েরা আমাদের কাজে যে কোন ভাবে সহযোগিতা করেছে। আমি সাংবাদিক ভাইদের কাছে কৃতজ্ঞ। আমি মানুষের অভিযোগের প্রেক্ষিতে মানুষের সম্পদের ঝামেলা নিরসন করার চেষ্টা করছি। আমি চেষ্টা করেছি ভূমি সংক্রান্ত কাজ করতে। আজ আমার সাংবাদিক সোহেল রুশদী ভাইয়ের সাথে শেষ মিটিং।
জানা যায়, বিদায়ী চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বিসিএস ৩৭ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। তিনি চাঁদপুর সদরে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে ২০২৪ সালের ১৪মে যোগদান করেন। তিনি চাঁদপুর সদরে ১বছর ৩মাস সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে ন্যাস্ত করা হয়েছে।
চাঁদপুর সদরের নবাগত সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, আমার কাছে শুধু কাজ প্রাধান্য পাবে। আমি কাজকে ভালোবাসি। যে কেউ অফিস সময়ে আসলে ডকুমেন্ট সঠিক থাকলে কাজ করে দিব। আমি কচুয়াতে রাতেও কাজ করতাম, জনগণকে সেবা দিয়েছি। আমরা সব সময় চেষ্টা করি পাবলিককে সেবা দিতে। আমার যে সার্ভিস তা শতভাগ দিতে চেষ্টা করব।
জানা যায়, নবাগত  সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তিনি বিসিএস ৩৮তম ব্যাচের কর্মকর্তা। তার প্রথম পোস্টিং সাতক্ষীরা জেলায়। কচুয়াতে ১বছর ৪মাস কর্মরত ছিলাম।
পরে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী বলেন, বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) মো: আল এমরান খাঁন একজন জনবান্ধব অফিসার। আমার  দেখা একজন ভালো মানুষ তিনি। মহোদয়ের ব্যবহারে আমরা খুবই মুগ্ধ। তিনি চাঁদপুর সদরে যতদিন ছিলেন মানুষের সেবা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুর এর বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজান লিটন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ, যুগ্ম সম্পাদক মো: রানা সরকার সহ সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন