প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫ । ১:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে আয় বাড়ানোর ৬ উপায়

অনলাইন ডেস্ক

ফেসবুক ব্যবহার করে অর্থ উপার্জন করতে অনেকেই নানা পদ্ধতি অবলম্বন করে থাকেন। এর মধ্যে রয়েছে: অ্যাফিলিয়েট মার্কেটিং, মেসেঞ্জারে বিজ্ঞাপন, মার্কেটপ্লেসে পণ্য বিক্রি ইত্যাদি।

যদি আপনার পেজ বা প্রোফাইল ফেসবুকের মনিটাইজেশন পেয়ে থাকে, তবে মাসে লাখ লাখ টাকা আয় করা সম্ভব। তবে মনিটাইজেশন পাওয়া এখন আগের মতো সহজ নয়। অনেক সময় মনিটাইজেশন থাকলেও আয় বাড়ে না। ফেসবুক থেকে আয় বাড়াতে নিচের কয়েকটি কৌশল অবলম্বন করা যেতে পারে।

১. কনটেন্ট তৈরি ও ব্র্যান্ড গঠন
নিয়মিত মানসম্মত কনটেন্ট পোস্ট করুন। ভিডিও, লাইভ, আর্টিকেল বা রিলসের মাধ্যমে দর্শকের সঙ্গে এনগেজমেন্ট বাড়ান। নিজের নির্দিষ্ট বিষয় নির্ধারণ করুন—যেমন: ভ্রমণ, রান্না, টেক, শিক্ষা বা প্রোডাক্ট রিভিউ। শেয়ারযোগ্য ও ভাইরাল হতে পারে এমন কনটেন্ট তৈরি করুন।

২. ডিজিটাল মার্কেটিং ও ব্যবসা প্রচার
ফেসবুক শুধু মনিটাইজেশন নয়, ব্যবসা বা অন্যের পণ্য প্রচারের মাধ্যম হিসেবেও ব্যবহার করা যায়। বেশি ফলোয়ার থাকলে ব্র্যান্ড থেকে পেইড প্রমোশন পাওয়া সম্ভব। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে কমিশন আয় করা যায়।

৩. গ্রুপ ও কমিউনিটি ব্যবহার
নির্দিষ্ট বিষয়ভিত্তিক গ্রুপ তৈরি করে তা বড় করুন। সক্রিয় ফলোয়ার থাকলে গ্রুপে বিজ্ঞাপন, পণ্য প্রচার বা কোর্স বিক্রি করে আয় করা যায়।

৪. ফেসবুক লাইভ ও ইভেন্ট
লাইভ শো, পণ্য প্রদর্শন বা অনলাইন কোর্সের মাধ্যমে আয় করা যায়। ফেসবুক ইভেন্টে টিকিট বিক্রি করেও অর্থ উপার্জন সম্ভব।

৫. বিজ্ঞাপন সঠিকভাবে ব্যবহার
যদি ব্যবসা থাকে, ফেসবুক অ্যাড দিয়ে সঠিকভাবে মার্কেটিং করলে বিক্রি ও আয় বাড়ানো সম্ভব। অ্যাড ম্যানেজারে টার্গেট অডিয়েন্স ঠিক করে কম খরচে ভালো ফলাফল পাওয়া যায়।

৬. ব্র্যান্ডের সঙ্গে কোলাবরেশন
অন্যান্য নির্মাতা বা ব্র্যান্ডের সঙ্গে কনটেন্ট তৈরি করে নতুন দর্শকের কাছে পৌঁছান। এটি ব্র্যান্ড সচেতনতা বাড়ায় এবং ফলোয়ার বৃদ্ধি করতেও সাহায্য করে। অর্থ বিনিময়ে বা কোলাবরেশনের মাধ্যমে আয় বাড়ানো সম্ভব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন