বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাজীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী (মিঠু)-কে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ মাঝি ও সদস্য সচিব শামসুল আরফিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে মিঠু চৌধুরীকে বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা মিঠু চৌধুরীর রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষা ও রাজপথের অবদান তুলে ধরে লিখেছেন, বিগত সরকার আমলে তিনি জেল-জুলুম, নির্যাতন উপেক্ষা করে রাজপথে ছিলেন সক্রিয়। তার মতো নিষ্ঠাবান ও স্বচ্ছ নেতা তৈরি হতে সময় লাগে। অথচ তাকে কোনো নোটিশ ছাড়া সরাসরি বহিষ্কার করা ভবিষ্যতে ত্যাগী ও সৎ কর্মীদের রাজনীতিতে আগ্রহ নষ্ট করবে।
অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্ক