প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ৯:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সদর উপজেলা পরিষদে মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রাকিবুল হাসান ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার তপন রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটে শেখ মোঃ হারুনুর রশীদ হীরা (অঃ দাঃ), তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, জেলা বাপসার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ আখন্দ রোকন, আশিকাটি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, তরপুচন্ডী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুনসুর আহমেদ, চান্দ্রা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা খন্দকার বসির আহমেদ, বালিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাসলিমা বেগম, ইব্রাহিমপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, লক্ষীপুর মডেল ইউপি কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম, কল্যাণপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন সরদার।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদের আইন যথাযথভাবে সঠিক থাকে সেদিকে সকলকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, বর্তমান পরিস্থিতিতে যে কোন বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে, যেখানে অনিয়ম অন্যায় ভাবে কাজ হবে সেখানে প্রতিহত করতে হবে।

তিনি বলেন জন্ম নিবন্ধন বর্তমান শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবে এটার গ্রহণযোগ্য, জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিক ও নাগরিক অধিকার, জন্ম নিবন্ধন সঠিকভাবে করার জন্য ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন