প্রকাশের সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ । ১:৫৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি টামটা দক্ষিণে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাফিউ হাসান হামজা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ড মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাত ৮টায় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন (প্রিন্স) এবং টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সৌদি আরব রিয়াদ শাখা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মমিন শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, মাদক আজ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা প্রশাসনের প্রতি দাবি জানান, মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো প্রকার ছাড় না দিয়ে মাদক কারবারিদের শেকড় থেকে উৎখাত করতে হবে।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন