প্রকাশের সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে একদিনে নতুন ২৯ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারী) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ২১৯ নমুনা পরীক্ষা করে ২৯ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
শনাক্ত হওয়া ২৯ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদর উপজেলার ১৮ জন, ফরিদগঞ্জের ৪ জন, হাজীগঞ্জের ৪ জন, কচুয়ার ১ জন, হাইমচরে ১ জন ও মতলব দক্ষিণে ১ জন। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ২৯ জনসহ শনিবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৭ হাজার ৫২ জন। এই সতেরো সহস্রাধিক রোগীর মধ্যে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭৪ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ হাজার ৩৩৫ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ৯৯, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩১ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন