শাহরাস্তিঃ শাহরাস্তিতে রাগৈ যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা রাগৈ শিশু মঙ্গল সপ্রাবি মাঠে ২নং ওয়ার্ড যুব সমাজের আয়োজনে এবং শাহরাস্তি প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় এ ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি বিএনপির নেতা মুনছুর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের যুব সমাজ নানাভাবে পথভ্রষ্ট হয়ে পড়ছে।
তারা শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া থেকে সরে গিয়ে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য বড় হুমকি। তাই যুব সমাজকে সুস্থ ধারার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এই ধরনের উদ্যোগ তরুণদের সঠিক পথে রাখবে এবং তাদের মাঝে সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধি করবে।”
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন তরুণ, সাংবাদিক মোঃ মাসুদ রানা, মাহবুব হাসান বাবলু, জাকির হোসেন নয়ন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ শাখায়াৎ হোসেন হৃদয়, লিটন, ইয়াছিন গণি ও খোরশেদ আলম।
ম্যাচটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

মোঃ মাসুদ রানা