প্রকাশের সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ । ২:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানের শীতবস্র বিতরণ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির মাধ্যমে উপজেলার শতাদিক প্রাথমিক সমবায় সমিতির সভাপতি/ম্যানেজারদের মাঝে নিজ সম্মানির অর্থে  শীত বস্র বিতরণ করেছেন।
শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে  এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সাবেক ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম পাটওয়ারী, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, সাইফুল ইসলাম পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, পৌরসভা আওয়ামীলীগের সহ সভাপতি আব্বাস উদ্দিন বেপারী, সমবায়ী তানভীর আহমেদ, পরিদর্শক শফিকুর রহমান, আজাদুর রহমান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন