প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ । ৯:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত অ্যাসিল্যান্ড হিল্লোল চাকমার সভা

মোঃ মাসুদ রানা
নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ২টায় পৌরসভার সহকারী কমিশনার ভূমির  ভূমি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্যে রেখে (এসিল্যান্ড) হিল্লোল চাকমা বলেন,“গণমাধ্যমের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা পেলে জনগণের জন্য কাজ করতে সহজ হয়। আমি যতদূর জেনেছি শাহরাস্তির সাংবাদিকরা তথা গণমাধ্যম কর্মীরা  প্রশাসনবান্ধব ও সহযোগিতামূলক ভূমিকা রাখেন। পূর্ববর্তী কর্মকর্তাগণও এ বিষয়ে অবগত করেছেন।
আমিও আপনাদের কাছ থেকে সেই রকম সহযোগিতা প্রত্যাশা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।”সভা সঞ্চালনা করেন শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ রানা, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবিরসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মো. রুহুল আমিন তরুণ, মনিরুজ্জামান শান্ত, মাহবুব হাসান বাবলু, মো. নুরে আলম, জাকির হোসেন নয়ন, মো. হেলাল উদ্দীন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, সাখাওয়াত হোসেন হৃদয়, জাকির হোসেন লিটনসহ আরও অনেকে।
প্রসঙ্গত,প্রশাসন ক্যাডারের ৩৮তম বিসিএস কর্মকর্তা হিল্লোল চাকমা সম্প্রতি শাহরাস্তি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করার পূর্বে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একই পদে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব ভূমি সেবায় তিনি সুনাম অর্জন করেছেন।
শাহরাস্তিতে যোগদানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, জমি রেজিস্ট্রেশন, নামজারি, পর্চা, খতিয়ান ও জরিপ সংক্রান্ত নানা জটিলতা নিরসনে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন