বাংলাদেশ থেকে জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্যারিয়ার গঠনের লক্ষ্যে চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে ফ্রি সেমিনার।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পুরাণ বাজার ডিগ্রি কলেজ হল রুমে আয়োজিত সেমিনারে আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ইউনিটি গ্লোবাল এডুকেশন এর কো ফাউন্ডার মাহবুব খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরাণ বাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শোয়েব আহমেদ।

চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ শাহ্ পরান এর সঞ্চালনায় সেমিনারে বাংলাদেশ থেকে জাপানে গিয়ে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠন নিয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির কো ফাউন্ডার মোঃ আল আমিন হাসান।
এসময় পুরান বাজার ডিগ্রি কলেজের ইংরেজি শিক্ষক ফাহাদ হোসেন সহ কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী বক্তব্য রাখেন।
মোঃ জাহিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির কো ফাউন্ডার সালমান সুমন সহ বিভিন্ন সামাজিক ও উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেতৃবৃন্দ। জানা যায়, ইউনিটি গ্লোবাল এডুকেশন সেন্টারের মাধ্যমে জাপান বিষয়ক সেমিনার এবং জাপানি ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণের সুযোগ তৈরি করবে।
সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক উক্ত সেমিনারে জাপানে কর্মসংস্থানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা আলোচনা করা হয়।

মাসুদ হোসেন