প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বারের বিরুদ্ধে মসজিদের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে মসজিদের সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই মেম্বারের বিরুদ্ধে। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়-উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব রাজারগাঁও বাইতুল আকসা জামে মসজিদের উন্নয়ন কাজে উপজেলা প্রশাসনের টিআর প্রকল্প থেকে দুটি অর্থবছরে (২০২৪-২৫ ও ২০২৫-২৬) মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রথম ধাপে ৯০ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে আরও ৯০ হাজার টাকা ছাড় করা হয়।

কিন্তু মসজিদ কমিটির দাবি প্রথম ধাপে তারা মাত্র ৫০ হাজার টাকা, এবং দ্বিতীয় ধাপে ২০ হাজার টাকা পেয়েছেন। অর্থাৎ মোট ৭০ হাজার টাকা তাদের হাতে এসেছে। বাকি ১ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় ইউপি সদস্য আলমগীর কাজী, জলিল মেম্বার ও ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানের বিরুদ্ধে।

মসজিদ কমিটির সভাপতি হারুন অর রশিদ বলেন-আমাদের একাউন্টে এক লক্ষ আশি হাজার টাকা উঠেছে। চেয়ারম্যান আমাদের কাছ থেকে আগেই ব্ল্যাংক সেটে সই নিয়েছিল। পরে দুই মেম্বার ও আমার ক্যাশিয়ার গিয়ে ব্যাংক থেকে টাকা তোলেন। প্রথম দফায় ৫০ হাজার, দ্বিতীয় দফায় ২০ হাজার টাকা আমাদের হাতে দিয়েছেন। বাকি টাকা পাইনি।”

অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য আলমগীর কাজী বলেন-আমি শুধু খবর দিয়েছি যে অনুদানের টাকা ব্যাংকে গেছে। টাকা তোলার ব্যাপারে আমি যাইনি। আমি কাউকে টাকা দিইনি।”

অন্যদিকে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন-মসজিদের লোকজনই বলেছে যে তারা টাকা পাননি। মেম্বাররা টাকা নিয়েছে—এটার কোনো প্রমাণ আছে কি? আমি ব্যক্তিগতভাবে কাউকে টাকা দিইনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আশেকুর রহমান বলেন-আমরা মসজিদের একাউন্টে টাকা দিয়েছি। পরে তারা যদি টাকা তুলে ভাগাভাগি করে থাকে, সেটা আমাদের দায় নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন-আমি বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন