প্রকাশের সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরবাসী এ দক্ষ কর্মকর্তাকে আজীবন স্মরণে রাখবে : ইউএনও নাজিয়া

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ক-শ্রেণী) তোফায়েল আহাম্মদ শেখের বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর, বুধবার, পৌরসভা কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে পৌরসভা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
এতে  সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক নাজিয়া হোসেন।
সভাপতি তার অভিমত প্রকাশ করে বলেন, তোফায়েল আহাম্মদ শেখ তার নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতা দিয়ে শাহরাস্তি পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সরকারি বদলি প্রক্রিয়ায়  অত্র পৌরসভায় একজন চৌকস কর্মকর্তার শূন্যতা তৈরি হয়েছে। তিনি দীর্ঘদিন এই পৌরসভায় চাকরির সুবাদে  প্রশাসন ও সাধারণ মানুষের মনে  অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। শাহরাস্তি পৌরবাসী তাকে আজীবন স্মরণে রাখবে। আমরা তার আগামী জীবন ও কর্ম জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করি।
বিদায়ী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ আবেগঘন বিদায়ী  বক্তৃতায়  বলেন, আমি “শাহরাস্তি পৌরসভায় দায়িত্ব পালন করতে গিয়ে অসাধারণ সহযোগিতা, ভালোবাসা এবং আন্তরিকতা পেয়েছি। এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আমার সম্পর্ক ছিল পারিবারিক। বিদায় সবসময় কষ্টের, তবে আপনাদের ভালোবাসা আমার জীবনের বড় সম্পদ হয়ে থাকবে। আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ।”
শাহরাস্তি পৌরসভার  প্রধান অফিস সহকারী মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী মোঃ মাহবুবুর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ নোমান হোসেন, হাসানুজ্জামান, এসএসও নাসির উদ্দীন, ক্যাশ অফিসার বাবু মানিক লাল, মোঃ সুফিয়ান, এবং কাউছার আলম বাবু।
তারা তাদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার সততা, কর্মনিষ্ঠা, সদাচরণ ও মানবিকতার প্রশংসা করেন এবং তার বিদায়কে শাহরাস্তি পৌরসভার জন্য বেদনাদায়ক ক্ষতি বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে উপস্থিতদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
এছাড়া সমাজের বিশিষ্ট জন, অত্র অফিসের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন