প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্সের আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি

জুলাই বিপ্লবের স্পিরিট ও চেতনাকে ধারণ করে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, সুন্দর ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে জুলাই রেভ্যুলুশনারি এলায়েন্স চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান এবং সদস্য সচিব ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন জাফরুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ নাবিল। সদস্য সচিব আব্দুল আহাদ, যুগ্ম সদস্য সচিব রবিউল আলম ও জান্নাতুল জবা।

সংগঠনের মুখপাত্র হয়েছেন আয়মান পাটওয়ারি, সহ মুখপাত্র সাদিয়া তালুকদার। মুখ্য সংগঠক জাহিদ আহমেদ। সংগঠক হিসেবে দায়িত্বে রয়েছেন রাকিবুল ইসলাম, ইসমাইল আহমেদ, তাহমিদ ত্বকি ও মোহাম্মদ নিশান।

প্রেস বার্তায় বলা হয়, “জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দিয়ে জনগণের পাশে দাঁড়ানো এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্যই এ কমিটির যাত্রা।”

নতুন কমিটি ঘোষণা উপলক্ষে সংগঠনের নেতারা বলেন, “জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দিয়ে জনগণের পাশে দাঁড়ানো এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্যই এ কমিটির যাত্রা।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন