প্রকাশের সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৩০৫টি ইয়াবাসহ আটক

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০৫টি ইয়াবা ট্যাবলেটসহ মোজাম্মেল হক প্রকাশ মোজা (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

১৩ ফেব্রুয়ারি রবিবার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল এর দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ প্রনয় দে, সঙ্গীয় উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া ও ফোর্সদের সহযোগীতায় মতলব উত্তর থানাধীন সাদুল্লাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ চান্দ্রাকান্দি গ্রাম থেকে মৃত ইছাক প্রধানের ছেলে মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক প্রকাশ মোজা (৩৫)কে ৩০৫টি ইয়াবা ট্যাবলেটসগ গ্রেপ্তার করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেপ্তারকৃত মোজাম্মেল হক প্রকাশ মোজা’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন