প্রকাশের সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫ । ৩:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তিন বছরের শি শু হ ত্যায় চাচী আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় প্রাণ হারিয়েছে তাসনুবা তাবাস্সুম (৩) নামের এক শিশুকন্যা। এ ঘটনায় শিশুটির চাচী সাথী আক্তারকে (২৩) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে  উপজেলার চিতোষী পূর্ব ইউপির পানচাইল গ্রামে পাটোয়ারী বাড়িতে  এ ঘটনা ঘটে।
শিশুর স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ওইদিন শিশুটি খেলার ছলে তার চাচা রিপন পাটোয়ারীর বাড়ির রান্নাঘরে গেলে চাচী সাথী আক্তারের ও  অসাবধানতায় গরম ভাত ও ফ্যানের পানিতে তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়।
এসময় শিশুটি চিৎকার শুরু করলে সাথী আক্তার দু’হাত দিয়ে গলা চেপে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।পরে বিষয়টি লোকচক্ষু আড়াল করতে চাচী সাথী আক্তার প্রথমে শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে ঘরের সোকেসে লুকিয়ে রাখে। পরবর্তীতে মরদেহ সিলভারের পাতিলে ঢেকে কারবাসে রেখে দেয়।পরদিন রাতে দুর্গন্ধ ও রক্ত পড়তে দেখে সাথীর স্বামী  রিপন পাটোয়ারীর সন্দেহ হয়। কারবাসে উঠে ভাতিজির মরদেহ দেখতে পেয়ে তিনি চিৎকার করে বিষয়টি পরিবারের বড় ভাবির সহ  অন্যদের জানান।
অন্যদের জেনে যাওয়ার বিষয়টি সাথী আক্তার টের পেয়ে  তাবাস্সুমের মরদেহটি সুকৌশলে পুকুরে ফেলে দেয়। পরে বৃহস্পতিবার রাতে  এলাকাবাসী পুকুর থেকে বস্তা বন্দী  শিশুটির মরদেহ উদ্ধার করে।ওই সংবাদ চারদিকে চাউর হলে  শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল বাসার পিপিএম বার একদল পুলিশ ও সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে অভিযুক্ত সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, “ঘটনার পর নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামি সাথী আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে চাঁদপুর  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
শিশুর পিতা রুবেল মিয়া জানান, তার মেয়েকে হত্যার ঘটনায় তিনি একটি হত্যা মামলা দায়ের করেছেন।যারএফআইআর নং-৫, তারিখ- ০৫ সেপ্টেম্বর ২০২৫।একই সঙ্গে  শিশুটির  অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো গ্রামে এখন চলছে শোকের মাতম। গ্রামের মানুষ এক কণ্ঠে বলছেন—“এমন নির্মমতার বিচার হতেই হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন