প্রকাশের সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামগঞ্জে চাচার হাতে জামায়াত সভাপতি নিহত, আটক ২

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচা কামাল হোসেনের শাবলের আঘাতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নিহত হয়েছেন। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছে।

শনিবার দুপুরে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া এলাকায় এ ঘটনা হয়। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন ও রাহাত হোসেন নামে দুজনকে আটক করেছে।

হামলায় গুরুতর আহতরা হলো– নিহত সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কামাল হোসেনের সঙ্গে সানোয়ার হোসেনদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ বিরোধপূর্ণ জমিতে সানোয়ার হোসেনের ছোট ভাই আরিফ হোসেন মাছ ধরতে ছাঁই পাতেন। এ নিয়ে চাচা কামাল হোসেনের সঙ্গে আরিফ হোসেনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে সানোয়ার হোসেন চাচার কাছে বিষয়টি জানতে গেলে ক্ষিপ্ত হয়ে কামাল হোসেন ধারালো শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হন সানোয়ার হোসেন। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এর কিছুক্ষণ পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

‎সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী বলেন, ‘রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া এলাকার নিজ সম্পত্তি আমাদের। কিন্তু কামাল হোসেনরা তাদের সম্পত্তি দাবি করে প্রায় বিরোধ করে আসছে। জমি নিয়ে পূর্বপরিকল্পিতভাবে সনোয়ার হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
‎
‎রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘পারিবারিক দ্বন্দ্বে সানোয়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
‎
‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী বলেন, ‘এ ঘটনায় দুজনকে আটক করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন