প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
মতলব উত্তর ব্যুরো মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামে মাদক কারবারি ও মামলাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে সুগন্ধী বেরীবাঁধ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। এতে শত শত মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সুগন্ধী গ্রামের মৃত সিরাজ উদ্দিন আহমেদ সরকারের ছেলে জিয়া উদ্দিন আহমেদ ওরফে রাসেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মিথ্যা মামলার মাধ্যমে নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের হয়রানি করছে। গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন অজুহাতে তারা প্রায় ৬-৭টি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ ওঠে।
বক্তারা বলেন, সুগন্ধী একটি আদর্শ গ্রাম। বহু গুণিজনের বসবাস এই গ্রামে। কিন্তু মাদক ব্যবসায়ী ও মামলাবাজ জিয়া উদ্দিন আহমেদ রাসেল ও তার সহযোগীরা এ গ্রামের সুনাম ক্ষুণ্ন করছে। তারা আমাদের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেরীবাঁধ এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ইউপি সদস্য মো. রোকন, সমাজসেবক আমির হোসেন, মো. রিয়াজুল হাসান বাবলুসহ অনেকে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে জিয়া উদ্দিন আহমেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন