প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির টামটায় জিরো টলারেন্স ঘোষণা, মাদক ও স্বৈরাচারের বিরুদ্ধে বিক্ষোভ

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে টামটা দক্ষিণ ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাদক ও স্বৈরাচার বিরোধী এক আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ( ৯ সেপ্টেম্বর) ইউপির টামটা গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন টামটা দক্ষিণ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল শিকদার। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের নেতা মোঃ মমিন শিকদার (লিটন মাস্টার)।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের ব্রাঞ্চ অফিসার মনির হাওলাদার।

তিনি বলেন,“মাদক আজ আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে প্রতিটি পরিবার ও রাজনৈতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং করবে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি চলমান স্বৈরাচারী সরকারের দমন-নীতি মোকাবেলায় গণআন্দোলন গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টামটা দক্ষিণ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মাহবুব হাসান বাবলু, ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (মানিক), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল প্রিন্স, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেরাজুন নবী (রাজু), সৌদি আরবের রিয়াদ শাখা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদিন, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক দিদার হোসেন মজুমদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাহ হোসেন শিকদার।

বক্তারা বলেন, টামটা গ্রামে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে তারা জানান, এ এলাকায় মাদকসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

পূর্বে ঘোষিত জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় এ আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন