প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং তরুণদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র উদ্যোগে চাঁদপুরে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।‌

১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র চাঁদপুর নতুন বাজার শাখায় তরুণ ও নতুন গ্রাহকদের প্রাণবন্ত অংশগ্রহণে এই উৎসব অনুষ্ঠিত হয়।

আয়োজনে অংশগ্রহণকারী গ্ৰাহকদের ব্যাংকের বহুমুখী সার্ভিস ও প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে আমানত সংগ্রহ, ঋণ কার্যক্রম, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গ্রাহকদের সচেতনতা বাড়ানো হয়। এছাড়াও উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত গ্ৰাহকরা তাদের সমস্যা ও উত্তরণের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে দিলেন।

ন্যাশনাল ব্যাংক পিএলসি’র চাঁদপুর নতুন বাজার শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ম্যানেজার অপারেশন মো. রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন পুরানবাজার শাখার অফিসার বাবুল চন্দ্র সরকার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, গ্ৰাহক শফিকুর রহমান সহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল ব্যাংক পিএলসি’র চাঁদপুর নতুন বাজার শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। গ্রাহকদের আস্থা, ভালবাসা এবং বিশ্বাসকে সমন্বিত রেখে আমাদের ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রয়েছে। যেটুকু সমস্যা আছে, তা কাটিয়ে তুলতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি আমরা সকল কর্মী একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আপনারা যারা গ্রাহক হয়েছেন তারা হলেন, ব্যাংকের মালিক। আমরা হলাম আপনাদের আমানতের পাহারাদার। আমরা কথা দিচ্ছি আপনাদের আমানতের খিয়ানত হবে না। সংকট কাটি উঠার এই মুহূর্তে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।

তারুণ্যের উৎসবে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ন্যাশনাল ব্যাংককে ঘিরে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজনে ব্যাংকের সাফল্য কামনা করা হয় এবং গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে শক্তি হিসেবে নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন