প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রভাষক আব্দুল কুদ্দুস’র যোগদান

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়া  উপজেলার কড়ইয়া ইউনিয়নের কুটিয়া গ্রামের কৃতিসন্তান প্রভাষক আব্দুল কুদ্দুস। বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ওবায়দুর রহমানের  স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ০৯/০৯/২০২৫ (মঙ্গলবার) এ বদলি আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে নবনিযুক্ত প্রভাষক আব্দুল কুদ্দুস কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে যোগদান করেছেন।

এর আগে তিনি ৪০তম বিসিএস থেকে (সাধারণ শিক্ষা)  ক্যাডারে প্রথমে নবীনগর সরকারি কলেজে পোস্টিং হয়। গতকাল ০৯/৯/২০২৫ তারিখে ভিক্টোরিয়া কলেজে বদলি হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজ উন্নয়নের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। যোগদানের পর তিনি বলেন, “এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে শিক্ষকতা করা আমার জন্য গর্বের বিষয়। আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ ।” আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

শিক্ষক, ছাত্র ও সহকর্মীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আশা করা হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষার মান উন্নয়নে তাঁর যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য যে, উচ্চ মাধ্যমিক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ-২০১৩ ব্যাচ। রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্নাস ও মাস্টার্স করেন আব্দুল কুদ্দুস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন