১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের বাস স্ট্যান্ডে দোয়া ও ফিতা কেটে এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চাঁদপুর থেকে ময়মনসিংহ রোডে এখন থেকে নিয়মিত চলবে এই বাস। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহেবুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক সুমন মিজির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস এ কালার ল্যাবের স্বত্বাধিকারী আজমল হোসেন মিরন, বাস মালিক সমিতি অফিস সহকারী শামসুল আলম বাবুল, বাস মালিক মোঃ রিপন বন্দুকসী, হিরন মাঝি, সহ বাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাসস্ট্যান্ড পৌর টার্মিনাল জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হেদায়েত উল্যাহ।
সবশেষে আমন্ত্রিত অতিথিরা সহ ফিতা কেটে এই পরিবহনটির উদ্বোধন করা হয়।
এ সময় ময়মনসিংহ-চাঁদপুর ট্রাভেলস এর নেতৃবৃন্দরা জানায়, এই সার্ভিসটির প্রতিদিন সন্ধ্যা ৬ টায় চাঁদপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ময়মনসিং থেকে সন্ধ্যা সাড়ে ৭:৩০ মিঃচাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

নিজস্ব প্রতিনিধি