চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ শুক্কুর পাটোয়ারী বলেছেন, আমরা কোন সন্ত্রাস চাঁদাবাজ চাই না। আমরা কোন উশৃঙ্খলা চাই না। আমরা শান্তির রাজনীতি চাই। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে তেমন সরকার ব্যবস্থা চাই। আজ শুক্রবার জুম্মা বাদ মতলব উত্তর উপজেলার প্রয়াত বিএনপি নেতবৃন্দ এবং ফরাজীকান্দি বোরহার উদ্দিন উয়েসীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
আঃ শুক্কুর পাটোয়ারী আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ একজন নেতা। তিনি বাংলাদেশের মানুষের কথা ভাবেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষের দল। সুতরাং বিএনপিতে কোন সন্ত্রাস চাঁদাবাজ থাকতে পারে না।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করি। আমি আশাবাদী আমার পিছনের কার্যক্রম বিবেচনা করে দল আমাকে মনোনীত করবেন। আমি সকলের সহযোগীতায় একটি আধুনিক সুন্দর মতলব গড়ে তোলবো। আমি আজকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক প্রচারণা শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত প্রচারণা চালিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।
ফরাজীকান্দি হযরত বোরহান উদ্দিন উয়েসী (রহঃ) এর কবর জিয়ারত শেষে বিএনপি নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন। বৃহত্তর মতলবের বিএনপির সভাপতি মরহুম গোলাম হোসেন, সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদা, বৃহত্তর মতলব বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিক উল্যাহ সরকার, বৃহত্তর মতলব বিএনপির সভাপতি মরহুম অ্যাড. কামরুল ইসলাম সরকার, সাবেক সাধারণ সম্পাদক আফজাল জাহান কামাল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাড. ফজলুল হক সরকার হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এহসানুল হক ফটিক এর কবর জিয়ারত করেন আঃ শুক্কুর পাটোয়ারী।
এসময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনিরুল ইসলাম মনির