প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জন অসন্তোষের মুখে মাদ্রাসা সভাপতির পদ ছাড়লেন ওলামা লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি
দীর্ঘদিনের বিতর্ক ও স্থানীয়দের তীব্র বিরোধিতার মুখে শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন চাঁদপুর জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন। বিষয়টি স্বয়ং মাওলানা আমিনুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২২ জুন শিক্ষা বোর্ড কর্তৃক তিনি উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হন। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তার নিয়োগের প্রতিবাদ জানায়। পরবর্তীতে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগও দায়ের করা হয়। উপজেলা প্রশাসন অভিযোগ যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই তিনি স্বেচ্ছায় পদ ছাড়েন।
এলাকাবাসীর অভিযোগ ছিল, মাওলানা আমিনুল ইসলাম রাজনৈতিক পরিচিতি ব্যবহার করে মাদ্রাসায় একাধিক অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে পরিবারের আট সদস্যকে মাদ্রাসার বিভিন্ন পদে নিয়োগ দেওয়া, দলীয় সমর্থিত একজনকে সুপার হিসেবে বসানো এবং স্বল্প সময়ে তিনবার মাদ্রাসার নাম পরিবর্তনের মতো অভিযোগ উত্থাপিত হয়।
এ প্রসঙ্গে মাওলানা আমিনুল ইসলাম বলেন, “এলাকায় অযথা বিভ্রান্তি ও বিরূপ পরিস্থিতি এড়াতেই আমি পদত্যাগ করেছি।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন