প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুস্থদের মাঝে সোনালী সুদিন সমাজকল‍্যান সংস্থার সাইকেল ও অর্থ বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার উদ্যেগে এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থদ ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের সামনে মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর বারের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আলম খান মঞ্জু, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা চাঁদপুর জেলা প্রতিনিধি ও চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার সাহেব আলী, সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এম এ হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে একজনকে বাইসাইকেল এবং বাকীদের নগদ অর্থ প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন