চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের আয়োজনে কলেজের সহকারি অধ্যাপক (ভূগোল) মো: গোলাম সারওয়ার এর অবসরজণিত বিদায় সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজের সভাকক্ষে কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের আজীবন দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী বলেন, আজকের এই অনুষ্ঠানের বিদায়ী সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার খুবই আন্তরিক মানুষ। তিনি প্রতিষ্ঠানকে ভালো বেসেছেন এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক ছিলেন। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। উনি এ প্রতিষ্ঠানকে নিজের পরিবারের মত আগলে রেখেছেন। তিনি এ প্রতিষ্ঠানে ৩৩বছর ২০দিন সুনাম ও সম্মানের সহিত নিজ দায়িত্ব পালন করেছেন। উনাকে আমরা আদর্শ শিক্ষক এর মডেল হিসেবে নিতে পারি। উনি ভূগোলের শিক্ষক ছিলেন। শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক ছিলেন।
তিনি বলেন, আপনারা শিক্ষকরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। কলেজে ক্লাস নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত থাকতে হবে। কোন শিক্ষক-কর্মচারী নির্ধারিত সময়ের পূর্বে কলেজ ক্যাম্পাস ত্যাগ করবেন না। যারা নির্ধারিত সময়ে কলেজে আগমন-প্রস্থান করবেন না তাদের বিরুদ্ধে বিধি কঠোর মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে। সকলকে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক হতে হবে। আপনারা প্রতিষ্ঠানকে বিদায়ী সহকারী অধ্যাপক সারওয়ার সাহেবের মতো ভালোবাসবেন। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন। এ এলাকাটি শিক্ষার আলোয় আলোকিত করে গেছেন। কোন বিষয়ে রেজাল্ট খারাপ হলে তার জবাবদিহিতা স্ব স্ব শিক্ষকদের করতে হবে।
কলেজের ইংরেজী বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের বিদায়ী সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার।
তিনি বক্তব্যে বলেন, আমি এ কলেজে ৩৩বছর ২০দিন দায়িত্ব পালন করেছি। এ কলেজ থেকে আমি আমার চাকুরী জীবন শেষ করেছি। আমার দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা পেয়েছি। বিশেষ কলেজের অভিভাবক আজীবন দাতা সদস্য জনাব সাংবাদিক সোহেল রুশদী সাহেবের সহযোগিতা পেয়েছি। তিনি সকল ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন। আমি এ প্রতিষ্ঠানের শিক্ষকদের বলবো, আপনারা নিজ কর্মক্ষেত্রকে ভালোবাসবেন। আমি সর্বোপরি সকলের কাছে কৃতজ্ঞ।
এ সময় বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, জ্যেষ্ঠ প্রভাষক মিসেস নরুন্নাহার বেগম মুক্তা, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক ফারজানা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা আক্তার, কলেজের প্রভাষক সুমা রানী পাল, প্রভাষক মনোয়ারা আক্তার, প্রভাষক মোছা: হাবিবা আক্তার রানী, লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী রুপা রানী দাস।
অনুষ্ঠানের শুরুতেই বিধি মোতাবেক জ্যেষ্ঠতার ভিত্তিতে কলেজের বিদায়ী সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার কলেজের চলতি দায়িত্ব কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান এর কাছে লিখিতভাবে হস্তান্তর করেন।
শুরুতেই কলেজের বিদায়ী সহকারি অধ্যাপক (ভূগোল) মো: গোলাম সারওয়ারকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও উপহার তুলে দেন কলেজের আজীবন দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকেও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
জানা গেছে, কলেজের বিদায়ী সহকারি অধ্যাপক (ভূগোল) মো: গোলাম সারওয়ার গত১সেপ্টেম্বর ১৯৯২ তারিখে প্রভাষক পদে অত্র কলেজে যোগদান করেন এবং সহকারি অধ্যাপক পদ থেকে ১৮সেপ্টেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহন করেন। তিনি মোট ৩৩বছর ২০দিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নিজস্ব প্রতিনিধি