প্রকাশের সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১ । ১২:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : মুক্তিযুদ্ধের সুবর্ন জয়ন্তী উপলক্ষে উপজেলা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

৮ নভেম্বর সোমবার দুপরে মতলব উত্তর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসসের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মহাপরিচালক নিজামূল কবীর। অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশ স্বাদীন না হলে আমাদেরকে এখনো থাকতে হতো পরাধীন। এদেশে মুক্তিযোদ্ধের ভুয়া ঘোষক বানানো হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে। আমাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাম জানতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন