চাঁদপুরের কৃতি সন্তান এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
জানা যায়, দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন এবং খেলোয়াড়দের ক্রীড়া সম্পদে পরিণত করার লক্ষ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের সকল ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিতে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানকে সভাপতি, বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুকে সাধারণ সম্পাদক এবং চাঁদপুরের মাহবুবুর রহমান শাহীনকে সহ-সভাপতি করে বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের এডহক কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জনাব মাহবুবুর রহমান শাহীন চাঁদপুরের অন্যতম ক্রীড়া সংগঠন গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতি, ঢাকাস্থ ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক, আর্মি গলফ ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য। তিনি বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামীর পথচলায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নিজস্ব প্রতিনিধি