প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গণঅধিকার পরিষদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালাচ্ছেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন সুমন। শুক্রবার উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ইসলামিয়া মার্কেট নতুনবাজারে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এই নেতা।
এ সময় চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, মতলব উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহমুদুল হাসান সুমন, মতলব উত্তর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক এমএ মবিন, যুবনেতা ইঞ্জি. নূরে আলম সজিব’সহ গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফটের বিতরণে শেষে মো. ইসমাইল হোসেন সুমন বলেন, তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। চাঁদাবাজ, দূর্নীতিবাজ, দখলদারমুক্ত একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। চাঁদাবাদ, দূর্নীতিবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের লড়াই চলবে।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় ইতোমধ্যে তারা চাঁদাবাজি, দখলদারি চালাচ্ছে। গণঅধিকার পরিষদ বাংলাদেশে নতুন রাজনীতি বির্নিমাণে কাজ করছে। গত ৫৩ বছরের পুরোনো রাজনীতি বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে গড়তে চাই আমরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন