প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণে মোতাহার হোসেন পাটওয়ারী

এস. এম ইকবাল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী বলেছেন, “বিএনপির ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হলে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ। বৈষম্যহীন সমাজ গড়তে এই কর্মসূচি নিয়ামক হিসেবে কাজ করবে।”
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর-পূর্বাঞ্চলের একতা বাজার, মুন্সিরহাট, কামতা বাজার, গল্লাক বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মধ্যে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
মোতাহার হোসেন পাটওয়ারী আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির পতাকাতলে আসতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কেউ চাঁদাবাজি, দখলবাজি বা সমাজে খারাপভাবে চিহ্নিত হবেন এমন কোনো কাজ করবেন না। বিএনপি কখনো খারাপ মানুষকে সমর্থন করে না।”
তিনি উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। স্বৈরাচারের কাছে মাথানত না করে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। “আমরা সেই নেত্রীর কর্মী, যিনি নিজের চেয়ে দেশ ও দেশের মানুষকে বেশি ভালোবাসেন।
এ সময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি, ভিপি সিরাজুল ইসলাম পাবক, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব মোর্শেদ কচি পাটওয়ারী, বিএনপি নেতা মাহমুদুল হক স্বপন পাটওয়ারী, ১৪ নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, ২ নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, আমির হোসেন, জহিরুল ইসলাম, রুপসা উত্তর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদলের নেতা নকিব পাটওয়ারী, ফারুক হোসেন রন, যুবদলের নেতা মোঃ হাবিব, মোঃ মাহিন, মোঃ আনোয়ার গাজী, মোঃ আরিফ হাসান, মোঃ মাহফুজুল আলম, মোঃ সুমন, মোঃ সবুজ, মোঃ রাসেল, মোঃ সাইফুল, মোঃ মাহবুব, মোঃ মাসুদ, হাফিজুর রহমান রুবেল, আব্দুল কাইয়ুম সুমন, আরিপ তফাদার, ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসেন, মোঃ কাউছার, মোঃ রাফিকুল ইসলাম, মোঃ তানজিল হোসেন, অনিক হাসান মাসুম, মোঃ রোকন, মোঃ শরীফ হোসেন, রাসেল সরদার, মোঃ হাফিজ, অপু পাটোয়ারী সহ বিএনপিও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী ও সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে স্থানীয় বাজারগুলোতে বিএনপির ৩১ দফা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলে জানান আয়োজকেরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন