প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ঐতিহাসিক মাজার দিঘি থেকে উদ্ধার হওয়া নারীর মৃ ত্যু রহস্য উন্মোচন, ৪ মাস পর হ ত্যা মামলা!

মোঃ মাসুদ রানা

শাহরাস্তি পৌর এলাকার ঐতিহাসিক হযরত শাহরাস্তি (রহ.) মাজার দিঘি থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নারীর (৬৫) মরদেহের ঘটনায় চার মাস পর অবশেষে হত্যা মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ মে বিকেলে পৌরসভার শ্রীপুর এলাকার মাজার দিঘির পশ্চিম প্রান্তে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শাহরাস্তি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রথমে মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও চাঁদপুর সদর হাসপাতালের ফরেনসিক প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কারণ “অ্যাসফিক্সিয়া (শ্বাসরোধজনিত), যা অ্যান্টেমর্টেম এবং হত্যাজনিত।” নিহতের দাঁত ও নখ সংরক্ষণ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অজ্ঞাত আসামিরা পরিকল্পিতভাবে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ দিঘিতে ফেলে যায়।

নিহতের পরিচয় শনাক্তের জন্য লাশের ছবি গণমাধ্যমে প্রকাশ ও বেতার বার্তা পাঠানো হলেও এখনও কোনো সূত্র মেলেনি।

এ ঘটনায় শাহরাস্তি থানার এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার- ০৯, তারিখ: ০৯/০৯/২০২৫।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, “ফরেনসিক রিপোর্টে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় মামলা রুজু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে।”

স্থানীয়রা জানান, গত ১০ বছরে একই দিঘি থেকে অন্তত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বারবার এমন ঘটনা ঘটায় তারা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন