প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সড়কের দু’পাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ রাছেল, কচুয়া
চাঁদপুরের কচুয়ায় সড়কের দু’পাশে নির্মিত অবৈধ দখলমুক্ত হচ্ছে কচুয়া, সড়কের দু’পাশে উচ্ছেদ শতাধিক স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ‌।সোমবার (২২ সেপ্টেম্বর) কচুয়া বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে কড়ইয়া ব্রীজ পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সড়কের দু’পাশে পাশে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী’র নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফায় মাইকিং করে নির্দেশনা দেয়া হয়। কিন্তু নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরিয়ে না নেওয়ায় সকালে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
এ অভিযান অব্যাহত থাকবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, কচুয়াবাসীর স্বপ্ন ছিল সড়কটির পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা দখলমুক্ত করা। কচুয়া বিশ্বরোড এলাকাটি যাতায়াতের অন্যতম একটি মাধ্যম। সড়কের দু’পাশে অবৈধ স্থাপনার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকতো । আমরা উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসনকে সর্বাত্বক সহযোগিতা করবো‌।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াছি উদ্দিন আহমেদ, সহকারী প্রকৌশলী মো.আবু হানিফ, হাজীগঞ্জ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম সহ বিভিন্ন মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন