প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৫:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এমআরপিসি কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সদর উপজেলায় এমআরপিসি কমিটির সদস্যদের নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা সাংবাদিক ক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিসিডিএ সিমস-২ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার এর সঞ্চালনায় প্রশিক্ষণ পরিচালনা করেন প্রকল্প কর্মকর্তা মো: শাহজাহান।

তিনি অভিবাসন ইস্যুতে এমআরপিসি কমিটির ভূমিকা, কার্যক্রম, প্রয়োজনীয়তা ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, অভিবাসীদের সুরক্ষা ও সহায়তায় এমআরপিসি কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরণের প্রশিক্ষণ মাঠ পর্যায়ে কার্যক্রম আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।

এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ এজেন্সী ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) এবং হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় সিসিডিএ চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ৩৯টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন