চাঁদপুরের ফরিদগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ হান্নানকে ধানের প্রতীকের প্রার্থী হিসেবে চান স্থানীয় নেতাকর্মীরা। এ দাবিতে পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেনর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী।
এ সময় বক্তারা বলেন, ফরিদগঞ্জে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করতে এম এ হান্নান নিরলসভাবে কাজ করছেন। তিনি দলের দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন। তাই আসন্ন জাতীয় নির্বাচনে তাঁকে ধানের প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী, শ্রমিক দল নেতা আজিম খান, পিংকু কাজী, মৎসজীবী দল নেতা ইউনুস খান ছাড়াও মিছিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এস. এম ইকবাল