প্রকাশের সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ছেঙ্গারচর পৌরসভায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার মেয়র প্রার্থী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন গরীব ও অসহায় মানুষকে সেবা করে যাব। আমি যেমন নিজের সামর্থ অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করি তেমনি আপনারা সবাই যার যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবেন বলে আমি বিশ্বাস করি।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৯নং ওয়ার্ডের মুল্লুক মাঝির কান্দি গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গণে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র প্রার্থী সেলিম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী। তিনি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যার যার সমর্থ অনুযায়ী মানুষের দাড়াতে। তাই আমিও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষকে সেবা করছি। আসন্ন ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে আমি একজন মেয়র প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে নৌকা প্রতীক দিবেন। আমি পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হাই। আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহনুর বেপারী, যুবলীগ নেতা আল-আমিন, সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন