প্রকাশের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও জামিউল হিকমা

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্র ও নাগরিক সেবা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি আগত সেবাগ্রহীতা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ইউনিয়নের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শ শোনেন। ইউএনও এস.এম.এন জামিউল হিকমা সরকারি সেবার মান উন্নয়নে পরিষদের কর্মকর্তা- কর্মচারীদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এছাড়া তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণের দাবি দাওয়া যাচাই-বাছাই করে জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলো করার আশ্বাস দেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কুদ্দুস আকন্দ রোকনের সার্বিক তত্ত্বাবধানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণ গার্ড অফ অনার করার মাধ্যমে বরণ করে নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সহ-সভাপতি মোশারফ কারী, জামাতে ইসলামীর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হামিদ পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক আঃ কাদের কাজী প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের অফিস সহকারী কাম কম্পিউটার ও মুদ্রাক্ষরিক মোঃ মামুনুর রশীদ, শাহমাহমুদপুর ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, হাবিবুর রহমান, সোহেল হোসেন সোহাগ, জিয়া তপাদার, মহিলা ইউপি সদস্য মুক্তা আক্তার, ফিরোজা বেগম, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আহমেদ ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, জামায়াতে ইসলামির সহযোগী সংগঠনের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতি আবু হানিফ খান, শাহমাহমুদপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোঃ আবুল কাশেম গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার মাষ্টার, স্বেচ্ছাসেবক দল নেতা শওকত কারী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন