কচুয়া উপজেলার রিক্রুটিং এজেন্সি মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার ঢাকা একটি হোটেলে এজেন্সির মালিক সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেরী গোল্ডের স্বত্বাধিকারী শরীফ মো: ছফিউল্লাহ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মেসার্স মক্কা ওভারসীজের স্বত্বাধিকারী জামাল হোসেন।
কমিটির অন্যান্যরা নেতৃবৃন্দরা হলেন,সিনিয়র সহ-সভাপতি আরইউএল ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মো: রুবেল হোসেন,দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর-এনায়েত হাসিব,কোষাধ্যক্ষ সাউথ ইনডেক্স ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর মো.হারুনুর রশিদ।
নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো.জামাল হোসেন বলেন,কচুয়া উপজেলার রিক্রুটিং এজেন্সি মালিক সমিতির মাধ্যমে ব্যবসায়িক ও সামাজিক পারস্পারিক সম্পর্ক সেতুবন্ধন তৈরি হবে। একে অপরে বিপদে পড়লে এই সমিতির মাধ্যমে পাশে থাকবে সকলের ঐক্যবদ্ধ হয়ে। নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কচুয়ার লোকজন ঢাকায় কর্মরত সকল ব্যবসায়ী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এই সংগঠনের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সার্বিক সহযোগিতা করতে পারি।
উল্লেখ্য,রিক্রুটিং এজেন্সী মালিকদের স্বার্থ রক্ষা, গ্রাহক সেবা নিশ্চিত, সম্প্রীতি বৃদ্ধিসহ কমিউনিটির সকলের মাঝে পারস্পরিক সর্ম্পক উন্নয়নের লক্ষে রিক্রুটিং এজেন্সি মালিক সমিতির প্রতিষ্ঠাতা করা হয়।
নতুন এ কমিটিকে বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া