প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ৪:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে দুই মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মোট ৯৮টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলা দেওয়া হয়।

যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের প্রতি অমান্য ও অবৈধ কার্যক্রম দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন