দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা কোম্পানী ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চাঁদপুর জোনের আওতাধীন মহামায়া ও বাবুরহাট সাংগঠনিক অফিসের পর্যালোচনা ও উন্নয়ন সভা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মহামায়া পশ্চিম বাজার সোহরাব মার্কেটের ২য় তলায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং চাঁদপুর ও গৌরিপুর এরিয়া ইনচার্জ মোঃ শামীম খান।
তিনি তার বক্তব্যে বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি মাইলফলক হিসেবে আত্মপ্রকাশ করেছিলো। একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। এজন্য তিনি কোম্পানির সকল কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদেরকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গত ৪১ বছর আগে ১১ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে। তাদের একটাই স্বপ্ন ছিল বাংলাদেশের বেকারত্ব গোছাবে এবং কর্মসংস্থান তৈরি করে দিবে। আপনারা দেখেন ১৯৮৫ সালে তাদের চিন্তা চেতনা কি ছিল। তারা আমার-আপনার ভবিষ্যৎ রেখে গিয়েছেন এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে।
মহামায়া সাংগঠনিক অফিসের এসিস্ট্যান্ট জোনাল ইনচার্জ মোঃ কাউসার হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির চীফ জোনাল ম্যানেজার ও মনিটরিং ইনচার্জ মোঃ ইউনুছ আলম, চাঁদপুর জোন প্রধান সুলতান আহমেদ ভুঁইয়া।
মহামায়া সাংগঠনিক অফিসের এজিএম মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় মহামায়া ও বাবুরহাট সাংগঠনিক অফিসের এজিএম, বিএম, ইউএম ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েট গণ এবং সম্মানিত গ্রাহকগণ সহ মহামায়া এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কোম্পানির ব্যবসায়িক পারফরম্যান্সে বিশেষ অবদান রাখায় মহামায়া ও বাবুরহাট অফিসের এজিএম, বিএম, ইউএম ও ফাইন্যান্সিয়াল এসোসিয়েটগণদেরকে পুরষ্কৃত করা হয়।

মাসুদ হোসেন