শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর নামাজের পর শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়াস্থ ঈদগাহ মাঠে কালিয়াপাড়া বিএনপি পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
মরহুমের ছবিতে কালো ফিতা সংযুক্ত করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে মরহুমের রাজনৈতিক সহকর্মী, পরিবারের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা রফিকুল ইসলামের রাজনৈতিক জীবনের নানা দিক স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
স্মরণসভায় সংক্ষিপ্ত আলোচনা করেন মরহুমের রাজনৈতিক সহকর্মী, পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনরা। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তাঁর বড় ভাই প্রকৌশলী আজাদ।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন পৌর বিএনপির সহ-সভাপতি ফখরুল হোসেন সিএ এবং পৌর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শাহাজান। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মরহুমের একমাত্র মেয়ের জামাতা ডাক্তার ফয়সাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী (লিটন), সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন (সেলিম),পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সাবেক যুবদল সভাপতি সাইফুল করিম (মিনার), যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সুচিপাড়া উত্তরের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. হাবিবুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিএনপি নেতা মনিরুজ্জামান (মনির), ওলামা দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শফিউল্লাহ বাচ্চু, পৌর পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফিরোজসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

মোঃ মাসুদ রানা