প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৮:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে : ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নারী যিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নি। তিনি দিনের পর দিন বছরের পর বছর বিনা অপরাধে জেল খেটেছেন। তাও তিনি সৈরাচারের সঙ্গে আপোষের কথা ভাবেন নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি যুবদল নেতা আইয়ুব আলীর বাড়িতে ফতেপুর পশ্চিম ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র গঠনে ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচির অংশ হিসেবে এ সভা আয়োজন করা হয়।
তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকার আমাদের দলটাকে ভেঙ্গে চুরমার করে দিতে চেয়েছি। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের গঠনমুলক নেতৃত্বের কারণে তা পারেনি। আর সঙ্গে ছিল নির্যাতিত নেতাকর্মী আর সাধারণ জনগন। আগামী নির্বাচনেও সাধারণ জনগণ মা বোনেরা আমাদের বিএনপিকে ক্ষমতায় এনে তারেক জিয়ার হাতে রাষ্ট্র গঠনের দায়িত্ব তুলে দিবেন। আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে।
বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াছ আলীর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন