চাঁদপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বক্তব্যে বলেন, আগামী ৫ অক্টোবর চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মযাদায় পালন করা হবে । আমরা চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এবার শিক্ষক দিবস পালন করা হবে। স্কুল, কলেজ ও মাদরাসা থেকে কতজন আসবে তা নির্ধারন করবেন। আমি চাই ২জন বা ১জন গুনি শিক্ষককে স্ট্রেজে আনতে হবে। আপনাদের রেটিংয়ে যারা এগিয়ে আছে, ইচ্ছে করলে, তাদের আনতে পারবেন। আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গন থেকে রেলি করব। জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করবো ।
সভায় চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমিনুল হক সর্দার, জেলা কমিটির সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ আবদুল্লাহ আল জুবায়ের, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে: মো: শোয়েব, চাঁদপুর আহম্মদিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মো: মিজানুর রহমান, চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভাগীয় বিভাগীয় প্রধান মো: মমিনুল হক, আনোয়ারা ইসলাম দাখিল মাদরাসার সুপার মো: জিয়াউদ্দিন খন্দকার, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর মোহাম্মদ মজিবুর রহমান, বিষ্ণুদী আজিমীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী এমরান হোসেনসহ কমিটির সদস্যবৃন্দ।

নিজস্ব প্রতিনিধি