রাজধানীর উত্তরার জসিম উদ্দীন রোডে যাত্রাবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরমান মির্জা অয়ন (১৯) নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অয়ন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের আবু সুফিয়ান মির্জার ছোট ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজন সাবেক চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইন ডেস্ক