প্রকাশের সময়: বুধবার, ১ অক্টোবর, ২০২৫ । ৩:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রশাসনের আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এতে  সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
তিনি বলেন,“শাহরাস্তি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এ ধারা অব্যাহত রাখতে সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ যেকোনো সামাজিক অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গাপূজা-১৪৩২ বঙ্গাব্দ (২০২৫) শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে । পূজার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটতে দেওয়া হবে না।”
সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, প্রানীসম্পদ অফিসার ডা. মাকসুদুর রহমান,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম নিজাম উদ্দিন সামস, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল সাদাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রেজোয়ান হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, ফরেস্ট অফিসার মমতাজুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুল আলম, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোহাম্মদ আবু হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহবুব আলম, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ শাজাহান মিয়া, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সুধীজন।
সভায় বক্তারা মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন। তারা উল্লেখ করেন, অন্য উপজেলার তুলনায় শাহরাস্তির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুনসহ পূজা মন্ডপের নেতৃবৃন্দ প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান। প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর শাহরাস্তি উপজেলায় মোট ১৯টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে পৌরসভায় ৯টি এবং উপজেলার ১০ ইউনিয়নে ১০টি মন্ডপ রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন