প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ । ৪:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কমরেড আব্দুর রহমানের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রহমান এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ৮ টায় প্রয়াতের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বাসদ সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। আলোচনা সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো: জহির উদ্দিন বাবর।

সভায় বক্তারা বলেন, কমরেড আব্দুর রহমান আমৃত্যু কমিউনিস্ট ছিলেন। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র জীবন থেকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে সংগ্রাম চালিয়ে যান। ছাত্রদের মাঝে অতি জনপ্রিয়তার কারণে ছাত্র ইউনিয়নের প্যানেল থেকে তিনিই এককভাবে ভিপি নির্বাচিত হন।

ছাত্র জীবন থেকেই কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হন। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে অংশ নেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন