চাঁদপুরের হাজীগঞ্জে পথশিশু দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে শতাধিক পথশিশুকে পেটভরে খাওয়ালো সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশন।
শনিবার (২ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বিসমিল্লাহ কাচ্চি ডাইনে এই খাবারের আয়োজন করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু রক্তদান নয়, মানবিক কাজে এগিয়ে আসার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। পথশিশুরাও সমাজের অংশ এই বার্তাই দিতে চেয়েছেন তাঁরা।
খাবার পেয়ে খুশি পথশিশুরা। অনেকে জানান, এমন আয়োজনে নিজেদের বিশেষ মনে হয়েছে।
সুহিলপুর যুব ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাকিব হোসেন চৌধুরী বলেন, “আমরা চেষ্টা করি মানবতার টানে মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত, উপদেষ্টা সাইফুল ইসলাম মির, প্রতিষ্ঠাতা জাবেদ পাটোয়ারী, সভাপতি মোঃ সাকিব মুন্সী, সদস্য, ইয়াসিন আরাফাত, ইমাম হাছান মজুমদার প্রমূখ।

নিজস্ব প্রতিনিধি