প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি
সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যে চাঁদপুর জেলার ২২৪টি পূজো মন্ডপে শারদীয় দূর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক মহল ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরা সহায়তা করায় তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
২ অক্টোবর বৃহস্পতিবার রাতে বিজয়া দশমীর দিনে সংগঠনের পক্ষে এ কৃতজ্ঞতা জানানো হয়।
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা বলেন, এবার কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি ও শঙ্কা ছাড়াই সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আমাদের জেলার প্রতিটি পূজো মন্ডপে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হয়েছে। পূজোর এ আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহুর্তে আমাদের পূজো মন্ডপগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় প্রশাসনের বিভিন্ন ইউনিট, বিদ্যুৎ বিভাগ, রাজনৈতিক মহল ও সনাতনী নেতৃবৃন্দসহ যারা যে অবস্থায় সহায়তা করেছে সবার প্রতিই আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে সর্বদা অটুট রাখা যায় সেজন্য সবাই কিভাবে এক ও অভিন্ন হয়ে কাজ করা যায়। তারই অন্যন্য নজির হচ্ছে এই শারদীয় দূর্গোৎসব। আমাদের ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও অন্যান্য সনাতনী সংগঠনগুলোও নির্বিগ্নে পূজো সমাপ্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছে। তারা যাতে এভাবেই সবসময় সমন্বয় রেখে যেকোন পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যেতে পারে এ প্রত্যাশাই রাখছি।
উল্লেখ্য, এবার মা দূর্গা এসেছিলেন গজে ও দোলায় গমন হয়। চাঁদপুর শহরের বিসর্জন হয় চৌধুরী ঘটলায় ডাকাতিয়া নদীতে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন