প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২ । ২:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ৭ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
সজীব খান : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  উপলক্ষে  চাঁদপুরে ৭ জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা থেকে সরাসরি ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।
চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জেলার জীবিত ২ জন নারী বীর মুক্তিযোদ্ধা,৩জন নারী মুক্তিযোদ্ধার পক্ষে তাদের স্বজনেরা এবং অনুপস্থিত থাকায় ২ জনের সম্মাননা পড়ে  প্রদান করা হবে।সম্মাননা হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ,সদর উপজেলা নির্বাহী অফিসার শানজিদা শাহানাজ,জেলা মহিলা বিষয়ক
অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা বেগম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন