প্রকাশের সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ । ৭:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ঢাকা বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

এস. এম ইকবাল
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় আবু সুফিয়ান শাহীনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ আটকের বিষয়টি লিখিতভাবে ফরিদগঞ্জ থানা পুলিশকে জানায়। এরপর এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে বিমানবন্দর থেকে নিয়ে আসে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে বিমানবন্দর থানা থেকে গ্রহণ করে শুক্রবার (৩ অক্টোবর) আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন